• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলগাজী বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভা

মহিউদ্দিন মহি খন্দকার: স্টাফ রিপোর্টার; / ৩০১ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির উদ্যোগে ৩ সেপ্টেম্বর রোজ বুধবার বিকেলে ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভা আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী–১ সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী ; বিএনপির কেন্দ্রীয় সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম (ভি.পি) স্বপন।

অনুষ্ঠান পরিচালনা করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্য মাহতাব উদ্দিন আহমেদ চৌধুরী মিনার , উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আবুল কালাম, আক্তারুজ্জামান আজিম, শাহ আলম, মাস্টার আবুল খায়ের সহ জেলা, উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ফুলগাজী বাজারে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/