• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ফেনীর ফুলগাজীতে ১৭ বছর পর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা দিনব্যাপী মিছিল সমাবেশ

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ১৪২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলগাজীতে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৭ বছর পর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা।

৩ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিতব্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমেদ ভূঁইয়া ও সদস্য সচিব নুরুল হুদা শাহীনের নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়।

বিকেলে উপজেলা বিএনপির নেতাদের নেতৃত্বে উপজেলার ছয়টি ইউনিয়নে পৃথক আনন্দ মিছিল বের করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফুলগাজী সদর ইউনিয়নে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম মন্টুর নেতৃত্বে এবং দপ্তর সম্পাদক ইয়াসিন মাহমুদের পরিচালনায় মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বুধবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন এবং সঞ্চালনা করবেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও সদস্য সচিব আবুল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/