• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

হরিপুরে রাস্তার সমস্যা সমাধান করলেন উপজেলা নির্বাহী অফিসার

সিরাজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক : / ৩২২ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দীর্ঘদিন ধরে বকুয়া ইউনিয়নের বুজরুক খয়েরডাঙ্গী গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধ চলছিল। অত্র গ্রামের বাসিন্দাদের সাথে মোঃ মুনসেফ আলীর, স্থানীয় লোকজনের মাধ্যমে বেশ কয়েকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হলেও কোন সমস্যা সমাধানে আসেনি,
পরে মোঃ মুনসেফ আলী বাদী হয়ে সঠিক বিচারের দাবিতে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভূমি অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের ভিত্তিতে বিবাদী পক্ষকে এবং বাদী পক্ষকে বেশ কয়েকবার আপোষ মিমাংসার জন্য নোটিশ প্রদান করেন,তাতেও কোন সমস্যা সমাধানে আসেনি।
ঠাকুরগাঁও কোটে রাস্তা উদ্ধার ও বাড়ি ঘর উচ্ছেদের জন্য বাদীপক্ষ মামলা দায়ের করেন,।
মামলার রায়ে, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশনায়
৩নং বকুয়া ইউনিয়নের বুজরুক খয়েরডাংগী গ্রামে
গতকাল সোমবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী বিকাশ চন্দ্র বর্মণ। উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করে হরিপুর থানা পুলিশ , হরিপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বকুয়া ইউনিয়ন পরিষদ, বকুয়া-ডাংগীপাড়া ইউনিয়ন ভূমি অফিস এবং উপজেলা ভূমি অফিস। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মাল্টিমিডিয়ার সাংবাদিকবৃন্দগণ সহযোগিতা করেন।

উচ্ছেদ অভিযানের ফলে দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান করা হয়েছে। কয়েকটি গৃহবন্দী পরিবার চলাচলের জন্য রাস্তা পেয়েছে। মসজিদে যাওয়ার জন্য মুসল্লিগণ চলমান একটি রাস্তা পেয়েছে।অত্র গ্রামের লোকজন নতুন ভাবে রাস্তা পেয়ে আনন্দীত,এবং জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং থানার পুলিশ প্রশাসন সহ জারা যে ভাবে নতুন ভাবে রাস্তার কাজে সমস্যা সমাধানে সহযোগিতা করেছেন তাদের প্রতি গ্রামবাসী এবং ভুক্তভোগীগণ চির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা যদি সকলে একটু মানবিক হই, জনস্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ পরিহার করি, প্রতিহিংসাপরায়ণ না হই, তাহলে সমাজ হতে এধরনের সমস্যাসমূহ দূর করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/