• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শামীম হোসাইন / ১৯৩ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পিরোজপুরে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

‎শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা ও প্রতীকচিহ্ন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।

‎সভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির ১নং সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, সদস্য সাইদুল ইসলাম কিসমত, হাসানুল কবির লীন, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন প্রমুখ।

‎আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা তুলে ধরেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত দেন। তারা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণের অধিকার রক্ষার আন্দোলনে অবিচল রয়েছে। তারা ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/