• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বেলকুচিতে ওএমএস এর ১১ টন চাল উদ্ধার ডিলার সহ আটক ২

মোঃ ইয়াছিন আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ / ২৩৪ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মো. আশরাফ আলীর বাড়ির গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ হাজার ৬শ কেজি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আশরাফ আলীর ভাই ইব্রাহিমকে আটক করা হয়ছে।

রোববার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে বেলকুচি পৌর এলাকার গাড়ামাসি বাঁশতলায় এ অভিযান চালানো হয়। আটক ইব্রাহিম বাঁশতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে।
পরে সোহাগপুর গরুর হাটে অভিযান চালিয়ে ডিলার মোঃ মনিরুল ইসলামকে আটক করা হয়েছে। মনিরুল ডিলারের খাদ্য বান্ধব কর্মসূচির চাল চালা সাতরাস্তা মোঃ দুলাল হোসেন এর বাড়ি থেকে ১৩৮০ কেজি চাল উদ্ধার করা হয়।
আটককৃত মনিরুল ইসলাম বড়ধুল ইউনিয়ন মোঃ গোলজার হোসেনের ছেলে।

বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনোয়ার হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের কাছ থেকে চাল কিনে গুদামজাত করেন মোঃ আশরাফ আলী। বড়ধুল ইউনিয়নের মনিরুল ইসলাম ডিলারের চাল কিনে গুদামজাত করে দুলাল হোসেন। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দেওয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, যৌথ বাহিনী ও পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে খাদ্য বান্ধব কর্মসূচির মোট ১১ টন ৯শ ৮০ কেজি চাল জব্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ডিলার সহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/