• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু সংঘর্ষে মুয়াজ্জিন নিহত

শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: / ২০৯ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইজিবাইক-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের যাত্রী বরকত আলি মোল্লা (৫২) নিহত হয়েছে। নিহত বরকত আলি উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত বুদো মোল্লার ছেলে ও হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেরার মুক্তারপুর মুল্লাবাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দামুড়হুদা সদর ইউপির সদস্য ওই গ্রামের হাসান আলি জানান, বরকত আলি সকালে কার্পাসডাঙ্গায় বাজার করে ইজিবাইক যোগে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি মুক্তারপুর মুল্লাবাজার নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান অলমসাধুর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইক টি দুমড়ে মুচড়ে যায় ও বরকত আলি পিচ সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/