• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নওগাঁ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্চ দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৯০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

এসময় শিক্ষার্থীরা ‘অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না’ ‘ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবেসহ’ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০, ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তা দিতে হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ বলেন, গত বছর যে সব বিভাগের ফি ছিলো দুই হাজার ২০০ টাকা থেকে ২ হাজার ৩০০ টাকা এ বছর সেগুলো হয়েছে তিন হাজার ৩০০ টাকা থেকে তিন হাজার ৫০০ টাকা। যা সম্পূর্ণ অযৌক্তক।হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম শামীম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অস্বচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই।

মানববন্ধন ও সমাবেশ শেষে শিক্ষার্থীরা নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের কাছে স্মারকলিপি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/