• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের নব গঠিত কমিটির অভিষেক ও মিলন মেলা

মহিউদ্দিন মহি খন্দকার: স্টাফ রিপোর্টার; / ১৫৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের” (২০২৫-২৬) সালের নতুন কমিটির অভিষেক ও ফেনী প্রবাসীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এর যৌথ সঞ্চালনায় সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের অন্যতম উপদেষ্টা, ডক্টর মীর এম এ হাসান।

শুরুতেই পবিত্র আল কোর-আন থেকে তেলাওয়াত করেন ফোরামের যুগ্ম সম্পাদক মাওলানা ওমর ফারুক।
জাতীয় সঙ্গীত পরিবেশনের পর ফোরামের প্রধান অতিথি ডক্টর মীর এম এ হাসান নতুন কমিটির ঘোষনা করেন।
ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্যোক্তা জনাব নুরুল আনোয়ার নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান।

সৌদি আরবের রাজধানী রিয়াদের ফাহাস আদ-দৌরির আল-আমাকান কমিউনিটি সেন্টারে অভিষেক অনুষ্ঠানে ফোরামের বিগত ১১ বছরের স্বেচ্ছাসেবী কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথি ডক্টর মীর এম এ হাসান ফোরামের বিগত দিনগুলোর কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এমন স্বেচ্ছাসেবী কর্মকান্ডে ফেনীর এক ঝাক তরুণ তথা সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের অবদান প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপদেষ্টা জনাব আব্দুল কুদ্দুস বিক্রম ও আব্দুল জলিল রাজা। প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল কাশেম, পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন বাবলু, দিলওয়ার হোসাইন, আব্দুল মালেক মানিক, ফোরামের সহসভাপতি আলমগীর সওদাগর । কমিউনিটি ব্যক্তিত্ব ও ঢাকা এসোসিয়েশনের সভাপতি, কবি শাহজাহান চঞ্চল। এন টিভি সৌদি আরব ব্যুরোচিপ ফারুক আহমেদ চান।

মঞ্চে উপস্থিত ছিলেন ফেনী প্রবাসী ফোরামের উপদেষ্ঠা লুৎফুর রহমান ফটিক, আবদুল মুহিত এপোলো, ফোরামের পৃষ্ঠপোষক আবদুল মান্নান, ফরিদ আহম্মদ সোহাগ, সাইফুর রহমান নিটোল, বেলাল আহম্মেদ, আমজাদ হোসেন , ফখরুল ইসলাম , সাঈফ উদ্দিন সাঈফ , জাহাঙ্গীর আলম , রেজা আহম্মেদ, ইমাম হোসেন খোকন।

অনুষ্ঠানে সৌদি আরব রিয়াদের ফেনী প্রবাসীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় হাজারখানেক প্রবাসী উপস্থিত ছিলেন।

ফেনী প্রবাসী ফোরামের অতীত কার্যক্রম দেখে অনুপ্রানিত হয়ে চট্টগ্রামের কৃতি সন্তান আল খারিজের বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর নুরুল আলম ফোরামের প্রতিটি ইভেন্টে সহযোগিতার পাশাপাশি রমজানের খাদ্যসামগ্রী বিতরন ইভেন্টের জন্য দুই লক্ষ টাকা সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অভিষেক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সানসিটি পলিক্লিনিক, হোম ল্যান্ড আবাসন লিমিটেড ও এস আর ফ্যাশন।

ফোরামের বিগত বছরগুলোতে স্বেচ্ছায় মানবিক কাজে সকল প্রকার অবদান রাখায় প্রধান পৃষ্ঠপোষক আবুল কাশেমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ও ফোরামের বিদায়ী সভাপতি কামাল উদ্দিন পাটিয়ারী এবং সাধারণ সম্পাদক জহির উদ্দিন মনির কে বিগত সেশনে সফলতার সাথে নিজ দায়িত্ব পালন করায় বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

নব নির্বাচিত পরিচালনা পরিষদের যারা রয়েছেন, সভাপতি মাজহারুল ইসলাম শিমুল,সিনিয়র সহ-সভাপতি জহির উদ্দিন মনির, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, সহ-সভাপতি নুরুল আফসার রাসেল, হাসান মাহমুদ, আবদুল আহাদ নয়ন, ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসাইন সেলিম সহ এক ঝাঁক তরুণ নেতৃত্ব।

ফোরামে অন্যতম আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র যা উপস্থিত প্রবাসীদেরকে আরো বেশি আনন্দ দিতে সক্ষম হয়েছে। কুইজের সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে লটারীর মাধ্যমে প্রথম , দ্বিতীয়, তৃতীয় পুরস্কার সহ মোট তেরোটি পুরস্কারে পুরস্কৃত করার পাশাপাশি অনুষ্ঠানে খেলাধুলায় প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ফোরামের ১১ তম বর্ষপূর্তি ও ১২তম বর্ষে পদার্পণের কেক কাটা এবং নবনির্বাচিত সভাপতি শিমুলের সমাপনী বক্তব্যর মধ্য দিয়ে নৈশ্য ভোজ পরবর্তী অনুষ্ঠান সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/