• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গিলাতলায় গোলাম পরওয়ার এর মতবিনিময় সভা

মোঃ রিপন হোসেন স্টাফ রিপোর্টারঃ / ২০৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী এর উদ্দোগে গতকাল সন্ধ্যা ৭:১৫ ঘটিকার সময় গিলাতলা গ্রামের আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ফুলতলা-ডুমুরিয়া খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভায় সভাপতিত্ব করেন মাও মো. হারুন শেখ, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৪ নং ওয়ার্ড। সভাটি পরিচালনা করেন জোনায়েদ হাসান রুম্মান এবং সার্বিক তত্বাবধানে ছিলেন খান শাহাদাৎ হোসেন।

উক্ত মতবিনিময় সভায় বক্তারা এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবী জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে জয়যুক্তর মাধ্যমে জামায়াতে ইসলামীকে জয়যুক্ত করার আশ্বাস প্রদান করেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, এই নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে যারাই ক্ষমতায় আসবে তারাই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মত হয়ে উঠবে। এজন্য প্রয়োজন সংস্কার, সংস্কার ছাড়া কোন নির্বাচনই সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারেনা। জুলাই সনদ ছাড়া কিভাবে নির্বাচন সম্ভব এটাও বোধগম্য নয়। জনগনের ও দ্বিমত রয়েছে এবং এর পেছনে কোন এক বহি পরাশক্তির হাত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। কেবলমাত্র কোরআন ও সুন্নাহর নিয়ম মেনে রাষ্ট্র পরিচালনা করলেই আসবে শান্তিপূর্ণ একটি রাষ্ট্র ব্যবস্থা। রাষ্ট্রিয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা ও আইনি ব্যবস্থা সহ সকল প্রসাশনিক অবকাঠামোর পরিবর্তন ছাড়া কোন ভাবেই সফল, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, কেবলমাত্র পিআর পদ্ধতিতেই আসতে পারে সঠিক নেতৃত্ব। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সবাই আমাদের ভাই, তারা সকলে আগেও আমাকে ভোট দিয়েছে এবং এবারও দিবে বলে আমি মনেকরি। আদর্শ নতুন, নেতৃত্ব নতুন ও দল নতুন হলেই কেবলমাত্র নতুন কিছু সম্ভব। তাই আসুন আমরা সকলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামী কে রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে কোরআন ও হাদিসের রাষ্ট্র কায়েম করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/