• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চুয়াডাঙ্গায় সপ্তাহের প্রতি শুক্রবারে চলে অসহায় ফাউন্ডেশনের খাবার বিতরণ কার্যক্রম

শেখ রাকিব, চুয়াডাঙ্গা প্রতিনিধি / ১২৪ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো জেলার সচেতন ও সহানুভূতিশীল তরুণ সমাজ। জেলার বড়বাজার মুক্ত মঞ্চে অসহায় ফাউন্ডেশন ও স্থানীয় যুব সমাজের যৌথ উদ্যোগে দ্বিতীয় সপ্তাহের মতো ৩০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
আগস্ট ২৯শুক্রবার জুম্মার নামাজ শেষে এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা থানা মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি আয়োজকদের প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের জন্য আশার আলো এবং এসব কাজে আল্লাহর অশেষ রহমত বর্ষিত হয়।

খাবার বিতরণ কার্যক্রমে অসহায় মানুষদের মুখে ছিল সন্তুষ্টির হাসি। তারা আয়োজকদের জন্য আন্তরিকভাবে দোয়া করেন এবং এমন উদ্যোগ যেন আরও বিস্তৃতভাবে প্রতিনিয়ত চলতে পারে সেই কামনা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অসহায় ফাউন্ডেশনের সভাপতি মোঃ খালিদ হাসান। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আমরা অসহায় মানুষদের অন্তত তাদের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে চাই। ভবিষ্যতে আমরা খাদ্যের পাশাপাশি বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তার পরিকল্পনাও হাতে নিয়েছি।”
তিনি আরও জানান,“এই কার্যক্রমকে আমরা নিয়মিত চালিয়ে নিতে চাই। এজন্য সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
খাবার বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু আহমেদ, সহ-সম্পাদক শান্তি আহমেদ, মামুন, আলফাজ, সেলিম, জানিফ, জেবু, আঃ গাফফার, মোনায়েম, সোহেল, সাইফুল ইসলাম, মালেক রানা প্রমুখ।
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে আগত অসহায় দুস্থ মানুষের খাবার বিতরণ ও ৩০০ জন মানুষের মাঝে যাতায়াত ভাড়া প্রদান করে সংস্থাটি।
সপ্তাহের প্রতি শুক্রবারে স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমাজের প্রতিটি অসহায় মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/