• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গভীর রাতে উঠানে মিলল গলাকাটা মরদেহে তদন্তে পুলিশ

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন / ১৯৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যশোরের বেনাপোলে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়ির ভেতরে এই নির্মম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান, যিনি বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় একজন কসাই ছিলেন।

মিজানুরের স্ত্রী জানিয়েছেন, তার স্বামীর সহকারী হিসেবে একজন ভ্যানচালক কাজ করতেন। রাত আড়াইটার দিকে ওই ভ্যানচালক গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
প্রতিবেশী ইউনূস আলী বলেন, “এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবেই পরিচিত। তিনি গরু বেচাকেনা করতেন এবং শুক্রবার গরুর মাংস বিক্রি করতেন। ঘটনার রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হন।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল মিয়া গণমাধ্যমকে জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, “কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় এখনও মামলা হয়নি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/