• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁ ১২ শ কোটি টাকা ব্যায়ে ফোরলেন রাস্তা নির্মাণের উদ্যোগ

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

যানজট ও জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে অবশেষে নওগাঁ শহরের প্রধান সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাবিত প্রকল্পটি আবারও গতি পাচ্ছে। দীর্ঘদিন নানা জটিলতায় আটকে থাকা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ও প্রকল্প বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ জিয়াউল হক।
সভায় জানানো হয়, নওগাঁ শহরের সান্তাহার মোড় থেকে চৌমাসিয়া চত্বর পর্যন্ত ১৬ দশমিক ৫০ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১২শ কোটি টাকা। বাস্তবায়ন শেষে এই প্রকল্প

নওগাঁ শহরকে যানজটমুক্ত করে একটি আধুনিক নগরীতে পরিণত করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সচিব নাজনীন ওয়ারেস, উপসচিব জাহিদুল ইসলাম, নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুল হক রাসেল এবং উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক। তারা প্রকল্পের বিভিন্ন ধাপ, করণীয় ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, নওগাঁ শহরের প্রধান সড়কটি দ্রুত চার লেনে উন্নীত করা হলে যানজট কমার পাশাপাশি শহরটি আধুনিক নগরীতে পরিণত হবে। এই প্রকল্প বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
প্রধান অতিথি ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, চার লেন প্রকল্প বাস্তবায়িত হলে নওগাঁ হবে একটি আধুনিক ও যানজটমুক্ত শহর।

প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে অনুমোদন হয়ে দ্রুত বাস্তবায়ন শুরু হবে। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাত্রসমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের মতামত তুলে ধরেন।

সভা শেষে প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা। এ সময় নওগাঁ সড়ক বিভাগের অন্যান্য আঞ্চলিক ও জেলা মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রমও পরিদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/