• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উদ্বোধনের সময় থেকে আলোড়িত হচ্ছে মিয়া বাড়ি কাবাব ঘর

মোঃ নজরুল ইসলাম খান, / ৫১৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নের বুল্লা বাজারে বুল্লা টু ছাতিয়াইন রোডে শিল্পপতি জনাব মোঃ বশির মিয়ার মার্কেটে মিয়া বাড়ি কাবাব ঘর গত সপ্তাহে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পর হতে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে বুল্লা মিয়া বাড়ি কাবাব ঘর। ছোট থেকে বৃদ্ধ সকলের মুখেই মিয়া বাড়ি কাবাব ঘর। এবং সেখানে খাবার খাওয়ার জন্য সারি-সারি লাইন ধরে থাকে বিভিন্ন বয়সের পুরুষ-মহিলারা। মিয়া বাড়ি কাবাব ঘরে ১৫ ধরনের চা সহ বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। এখানে ফুসকা,চটপটি, চিকেন চাপ,চিকেন বডি কাবাব, চা ও নান রুটি ইত্যাদি পাওয়া যাচ্ছে। যেমন- চিকেন চাপ, জালি কাবাব, টিকা কাবাব, মুগলাই, চিকেন মুগলাই, চিকেন বার্গার, চিকেন রুল, গাল্কিক নান রুটি, সবজি নান রুটি, ফেছুয়ারী নান রুটি, চটপটি, ফুসকা, খাজু চা, কাট বাদাম চা, মলাই চা, চকলেট চা, বাদাম চা, তিলের চা, চিপ্সা চা, কফি চা, হরলিক্স চা, মালডুবা চা, তেতুল চা, মাল্টা চা, দুধ চা, পুদিনা চা, গরম মশলা চা ইত্যাদি ধরনের পানিয় ও খাবার রয়েছে।
দৈনিক বাংলার দূত পত্রিকায় সাক্ষাতে পরিচালক সামছু মিয়া বলেন “মিয়া বাড়ি কাবাব ঘর” উদ্বোধনের পর থেকে এলাকাসহ বিভিন্ন স্থানের মানুষের সারা পেয়ে যাচ্ছেন। বিকাল বেলা হলেই সেখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে মিয়া বাড়ি কাবাব ঘরে কিছু খাওয়ার জন্য। মান-সম্মত খাবার প্রস্তুত এবং প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠার কারণে মানুষের চাহিদা বেশি বলে তিনি জানান, তিনি আরো বলেন এটার মনোরম পরিবেশের কারণে দিন দিন চাহিদা আরো বেড়েই চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/