হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাদ্রাসা শিক্ষার্থীর ছুরিকাঘাতে আরেক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামে আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার রান্না ঘরের পাশে শিক্ষার্থী মোঃ এহসানুল হক নাবিল (১৩) এর সঙ্গে আরেক শিক্ষার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি (৮) এর জুতা ছুড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে এহসানুল হক নাবিল মাদ্রাসার রান্না ঘরের পেঁয়াজ মরিচ কাঁটার ছুরি দিয়ে আশরাফুল ইসলাম রাফিকে বেশ কয়েকটি আঘাত করে। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম রাফি’র মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আশরাফুল ইসলাম রাফি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মোঃ এহসানুল হক নাবিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন সত্যতা নিশ্চিত করে জানান নাবিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
https://slotbet.online/