• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পরিবারের হাল ধরতে অসুস্থ্ পিতার ভ্যান নিয়ে বের হয় কিশোর সুমন

মো তুহিন মোল্লা, নড়াইল জেলা প্রতিনিধি। / ২৮৮ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আইসক্রীম বিক্রেতা পিতা সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। আয় রোজগারের পথ বন্ধ। বড় ভাই কিছুদিন আগে বিদেশে পাড়ি জমিয়েছেন। এখনও বাড়িতে টাকা পাঠাতে পারেনি। অসুস্থ পিতার ওষুধ কেনা, মা সহ পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেয়ার আশায় এবং সংসারের হাল ধরতে ১২ বছর বয়সী কিশোর সুমন তার পিতার ভ্যান নিয়ে রাস্তায় বের হয়েছিলো। কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজের চারদিন পর তার হাত-পা বাধা লাশ মিললো একটি খালে।

রবিববার (২৪ আগস্ট) বিকাল ৫টার দিকে লোহাগড়া উপজেলার কামঠানা এলাকার বেড়িবাঁধ সংলগ্ন একটি খাল থেকে সুমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুমন মোল্যা উপজেলার লাহুড়িয়া গ্রামের ডহরপাড়ার আইসক্রীম বিক্রেতা বিল্লাল মোল্যার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ ও সূত্রে জানা গেছে, গত ২১ আগষ্ট সুমন তার পিতার ভ্যানটি নিয়ে রোজগারের জন্য রাস্তায়য় বের হয়। এরপর আর সে বাড়িতে ফেরেনি। নিখোঁজের একদিন পর কাশিয়ানী এলাকায় তার ভ্যান পাওয়া গেলেও সুমনের খোঁজ মেলেনি। সুমনের ভ্যানটি কাশিয়ানী এলাকায় পড়েছিলো। ভ্যানের পিছনে ভ্যান তৈরির কারিগরের মোবাইল নম্বর দেয়া ছিলো। স্থানীয়রা ভ্যানের বডিতে লেখা নম্বরে ফোন দিলে ভ্যানের কারিগর (মিস্ত্রি) ফোন রিসিভ করেন। পরে সুমনদের বাড়িতে ফোন দিয়ে ভ্যানের বিষয়টি জানান। পরে ভ্যানটি কাশিয়ানী এলাকা থেকে নিয়ে বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু সুমনকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে সন্তান নিখোঁজের ঘটনায় সুমনের মা সামেলা বেগম শুক্রবার (২২ আগষ্ট) লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডায়েরি নং-১০৫৮।
পুলিশ সুত্রে আরো জানাগেছে,রবিবার বিকালে কামঠানা গ্রামের বেলায়েত হোসেন নামে এক কৃষক তার হারানো পাটের জাগ খুঁজতে গিয়ে খালের কিনারায় একটি লাশ পড়ে থাকতে দেখেন। এসময় স্থানীয় লোকজনকে জানানোর পর সেখানো লোকজন জড়ো হয়ে যায়। পরে বিষয়টি লোহাগড়া থানা পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধারের কিছুক্ষণ পর সুমনের মা সহ আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে মরদেহটি সনাক্ত করেন। পুলিশ সহ তার পরিবারের সদস্যরা ধারণা করছে, ছিনতাইকারীরা সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যাচ্ছিলো। কোন কারনে হয়তো ভ্যানটি ফেলে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/