• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভালুকায় পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক অত্যাচারে গৃহবধূ নাসিমা আক্তার  বিষ পান করে আত্মহত্যা

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ১৭৩ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

ময়মনসিংহের ভালুকা বাটাজোরে পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে শারীরিক ও মানসিক অত্যাচারে গৃহবধূ নাসিমা আক্তার (৪০)বিষ পান করে আত্মহত্যা  করেছে। ২০ আগস্ট বুধবার আনুমানিক রাত ৮ টার দিকে  ভালুকা কাচিনা ইউনিয়ন বাটাজোর নিজ বাড়িতে বিষ খেয়ে ঘরে পড়ে থাকে মেয়ে ও ছেলের বউ দেখে চিৎকার করলে এলাকার লোকজন তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত ডাক্তার অবস্থা অবনতি দেখে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। অবস্থা আরো আশংকা জনক হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।২১ আগস্ট বিকেল ৫ টার সময় ঢাকা উত্তরা জেনারেল হাসপাতাল লিমিটেড নিয়ে ভর্তি করা হয়। নাসিমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ২২ আগস্ট সকাল ৮ টার মৃত্যুবরণ করে।

নাসিমা আক্তারের ছেলে মোঃ নাজমুল জানান তারা মা নাসিমা আক্তার ২০ আগস্ট ডাক্তার দেখানোর জন্য সখীপুর আসে। ডাক্তার দেখিয়ে বাড়ি ফের পথে বাটাজোর বাজারে আইনুদ্দিন তালুকদারের স্ত্রী মোছাঃ শিউলি আক্তার ও তার মেয়ে মোছাঃ আনিকা আক্তার ভিক্টিম নাসিমা আক্তার কে এলোপাথাড়ি মারধোর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে জনসম্মুখে। পরবর্তীতে নাসিমা আক্তার আবার বাটাজোর বাজারে গরুর ঔষধের জন্য গেলে আবার আইনুদ্দিন তালুকদারের স্ত্রী মোছাঃ শিউলি আক্তার ও তার মেয়ে মোছাঃ আনিকা আক্তার জনসম্মুখে এলোপাথাড়ি মারধোর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। সেই অপমান সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করে। নাসিমা আক্তারের ছেলে মোঃ নাজমুল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ বলেন খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে  লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালর মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/