• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

যশোরে বিয়ে ছাড়াই স্বামী-স্ত্রী রূপে বসবাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নার্সের

যশোর জেলা প্রতিনিধি- মানিক হোসেন. / ১৩৬ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বিয়ে ছাড়াই প্রেমিক নাইমের সাথে স্বামী-স্ত্রী রূপে বসবাস করতেন নার্সিং পাশ করা শামছুন্নাহার বন্যা। বিয়ের জন্য চাপ দিলেও এড়িয়ে যেতেন নাইম। শেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বন্যা। আর নাইম রয়েছেন পুলিশ হেফাজতে। ঘটনাটি ঘটেছে যশোর শহরের পালবাড়ি এলাকার একটি বাড়িতে।

বন্যা বেনাপোল পোর্ট থানাস্থ রঘুনাথপুর গ্রামের হারুন অর রশিদের মেয়ে। আর নাইম সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামের মাহবুব আলমের ছেলে।

পুলিশ হেফাজতে থাকা নাইম পুলিশকে জানিয়েছে, এক বছর হলো তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। তারা শহরের পালবাড়ির মোড়ের একটি বাড়ি ভাড়া করে স্বামী স্ত্রী রূপে বসবাস করতেন যা বাড়ির মালিকও জানতেন না। নাইম অভয়নগরের নওয়াপাড়া বাজারের অ্যামোটক বিডি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আর বন্যা নার্সিং পাশ করেছে। বন্যা প্রায় সময় তাকে বিয়ের প্রস্তাব দিতেন। কিন্তু চাকরির স্থায়ীত্ব, ছোট বোনদের বিয়ে দেয়া এই সব বলে নাইম এড়িয়ে যেতেন। শেষে নাইমের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন বন্যা। কোনো কুল না পেয়ে শনিবার সকালে ভাড়া বাসাতেই নিজের ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় নাইম বাসাতেই ছিলেন। তিনি দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন বন্যাকে। ততক্ষণে বন্যা মারা যান। হাসপাতাল থেকেই নাইমকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

বন্যার লাশ উদ্ধারের খবর পেয়ে তার স্বজনেরা জেনারেল হাসপাতালে ছুটে আসেন। মর্গে বন্যার মরদেহ দেখে তারা কান্নায় ভেঙে পড়েন।

নিহতের পিতা হারুন অর রশিদ জানান, তার মেয়ের সম্পর্ক বা বিয়ের বিষয়ে তারা কিছু জানতেন না। মত্যুর পর শুনলাম নাঈমের সাথে তার সম্পর্ক ছিল।

মা রেহেনা খাতুন জানান, কিভাবে তার মেয়ে বন্যার মৃত্যু হয়েছে এটা তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে শুনেছেন।

যশোর কোতোয়ালি মডেল থানার এস আই মিনারা জানান, বন্যার মৃত্যুর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। মৃত্যু নিয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই। তারা আত্মহত্যার প্ররোচনায় মামলা করতে রাজি হননি। এসআই মিনারা আরও জানান, বন্যার কথিত স্বামী নাঈমকে তার পিতা মাহবুবুর রহমানের জিম্মায় দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/