• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের কারাতে বেল্ট, সার্টিফিকেট ও কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুর টেংরিয়ায় রাইস ট্রান্সপ্লান্টার এর মাধ্যমে বোরো ধানের চারা রোপনের কার্যক্রম উদ্বোধন রক্তাক্ত জনপদ খুলনায় আবার ও প্রকাশ্যে গুলিতে যুবদল নেতা নিহত ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন অ্যাড. এম এ মজিদ বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২

নড়াইলে জুলাই শহিদ সালাউদ্দিন-রবিউল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মো তুহিন মোল্লা , জেলা প্রতিনিধি নড়াইল ; / ১৩৮ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নড়াইলে জুলাই অভ‍্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহিদ সালাউদ্দিন-রবিউল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ, নড়াইলের আয়োজনে শুক্রবার (২২ আগস্ট) বিকাল ৪ টায় শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রাইজিং স্টার ও দূর্গাপুর স্পোর্টিং ক্লাব নামে দুইটি দল অংশ নেয়। খেলায় দূর্গাপুর স্পোর্টিং ক্লাব ৫-০ গোলে রাইজিং স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঊষার আলো সূর্যসংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ সালাউদ্দিন সুমনের ভাই মিন্টু মোল্যা ও ভাতিজা মইন মোল্যা। সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ ও টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. আল-আমিন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মোহাম্মাদ মেহেদী হাসান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জামিল কবির, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. হেমায়েতুল হক হিমু, এনসিপি নেতা নাজমুল হাসান উজ্জ্বল ও এস এম ইরফানুল বারী উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সভাপতি ও জুলাই আহত এস এম সালাউদ্দিন, সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, নড়াইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জুলাই আহত পরিবারের সদস্য প্রভাষক সামিরা খানম, জুলাই আহত মাসুম, সাবেক বৈষম্যবিরোধী নেতা নুসরাত জাহান, রাশেদুল ইসলাম, সাদাব আলম প্রমুখ। ফুটবল ম্যাচের ধারাভাষ্য দেন সহকারী অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম ও কাজী নাইম রশিদ সৈকত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “আমি প্রথমেই আয়োজক সংগঠনকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য। আয়োজকরা আমাকে প্রস্তাব দিয়েছিল যে, তারা এই জুলাই-আগস্টে নড়াইল জেলার দুই শহিদের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে চায়। তখন আমি বলি এই মাসে তো এর চেয়ে ভালো আয়োজন আর হয়না৷” অনুষ্ঠানে শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত হওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এছাড়াও পুরষ্কার বিতরণী শেষে শহিদ পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

সভাপতির বক্তব্যে মিনহাজুল ইসলাম বলেন,
“এই টুর্নামেন্টটি আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে, নড়াইলের বুকে শহিদ সালাউদ্দিন সুমন ও শহিদ রবিউল ইসলাম লিমনের নামকে উচ্চকিত করা।
আমরা ঊষার আলো সূর্যসংঘ নানারকম সামাজিক কাজ করছি। কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, ক্রীড়ানুষ্ঠানসহ ইভটিজিং ও মাদক প্রতিরোধে কাজ করছি। নড়াইলের গোচর ও রেলস্টেশন এলাকায় মাঝেমধ্যে ইভটিজিংয়ের কিছু ঘটনা ঘটেছ। শহিদ সালাউদ্দিন ও রবিউলের এই নড়াইল থেকে এসব ইভটিজিংকারীদের শেকড় উচ্ছেদ করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/