• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে ৫ লাখ টাকা দাবি করে টাকা না পাওয়ায় আমন ধান ক্ষেত তুলে ফেলার অভিযোগ

মুসলিম হক,বিরল (দিনাজপুর)॥ / ৪২০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

বিরলে ৫ লাখ টাকা দাবি করে দাবিকৃত টাকা না পাওয়ায় এক কৃষকের জমির ধান তুলে ফেলার অভিযোগ থানায় দায়ের করেছে ভূক্তভোগী কৃষক। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে ভূক্তভোগী।
থানায় দায়েরকৃত অভিযোগে উপজেলার ৬৬ নং জেএলভূক্ত পশ্চিম মহেশপুর মৌজার ২০ নং দাগের ১১৩ শতকের মধ্যে ২৮ শতক মৃত শাহাদত আলীর ছেলে আব্দুস সালাম ও ছেলের স্ত্রী খায়রুন নেহার ৬২৫/২৫ নং দলিল মূলে ভোগদখলকার থাকা অবস্থায় জীবননাশের হুমকিসহ বিভিন্ন প্রকারের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে জানান।
সরজমিনে আমাদের প্রতিবেদক গেলে ভূক্তভোগী অভিযোগে জানান, শুক্রবার সকাল ১০ টায় বিরল উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুল বাকি ৫ লাখ টাকার দাবিতে প্রায় ৩০জন সংঘবদ্ধ হয়ে পূর্বের দাবিকৃত টাকা এখনই না দিলে ধানক্ষেত নষ্ট করে চিরতরে বেদখল করার হুমকি দেয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আব্দুল বাকি তার সঙ্গীয় ৩০ জন মিলে আব্দুস সালামদের রোপনকৃত আমন ধান তুলে ফেলে দেয়। এ সময় আব্দুস সালাম বাঁধা দিতে গেলে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জ্বিত হয়ে উক্ত জমিতে আব্দুল বাকি ও তার লোকজন অনধিকার প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে দাবিকৃত টাকা না দিয়ে জমিতে উঠলে জমিতেই আব্দুস সালাম এর গলা কেটে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়াসহ বিভিন্ন মামলা-মোকদ্দমায় জেল খাটানোর হুমকি দেয়।
এ ঘটনায় একই এলাকার একরামুল হক, সিরাজুল ইসলাম, তানজিমুল ইসলাম, মোজাম্মেল হকসহ অনেকে জানান, আব্দুস সালাম ধান রোপন করেছিল। আর আব্দুল বাকি ধানক্ষেত তুলে ফেলে।
এ ব্যাপারে এড. আব্দুল বাকি জানান, অভিযোগকারী আব্দুস সালাম অন্য কেউ না আমার চাচাতো ভাই। আমরা ১৫-১৬ বছর ধরে বিনারেজিস্ট্রি দলিলমূলে জমিটি ভোগদখলে আছি। বর্তমানে ওদের সাথে ৩ টি মামলা চলমান। আব্দুস সালাম আপোষের কথা বলে এখন আদালত থেকে জামিনে আছে। আর আমি জমিতে যাইনি। আমার লোকজন জমির দেখাশোনা করে। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/