• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

চুয়াডাঙ্গায় অসহায় ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

শেখ রাকিব,চুয়াডাঙ্গা প্রতিনিধি: / ৩৫৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো চুয়াডাঙ্গার তরুণ সমাজ। জেলা শহরের বড়বাজার মুক্ত মঞ্চে অসহায় ফাউন্ডেশন ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ২৫০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজ শেষে এই মানবিক কার্যক্রম আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে চুয়াডাঙ্গা থানা মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তিনি এই উদ্যোগের সাফল্য ও অংশগ্রহণকারীদের মঙ্গল কামনা করেন।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অসহায় ফাউন্ডেশনের সভাপতি মোঃ খালিদ হাসান। তিনি বলেন “আমাদের লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। যারা রাস্তায় না খেয়ে ঘুমিয়ে পড়েন, আমরা চাই অন্তত তাদের মুখে একবেলা খাবার তুলে দিতে। শুধু খাদ্য নয়, ভবিষ্যতে বস্ত্র, বাসস্থান, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তার মাধ্যমে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও যোগ করেন, “এই কার্যক্রম আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।”

এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাবু আহমেদ, সহ-সম্পাদক শান্তি আহমেদ, মামুন, আলফাজ, সেলিম, জানিফ, জেবু, আঃ গাফফার, মোনায়েম, সোহেল, সাইফুল ইসলাম, মালেক রানা প্রমুখ। স্থানীয় তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন সফল হয়।

এই উদ্যোগ কেবল খাবার বিতরণ নয়, বরং মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আয়োজকরা জানিয়েছেন, সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/