• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঝিনাইদহে সামাজিক আধিপত্য নিয়ে আক্রমণের শিকার বিএনপি নেতা “আমিনুল মোল্যা”

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ : / ১১৫ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঝিনাইদহে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ নং দোগাছি ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল মোল্যা হামলার শিকার হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) সকাল ৭টার দিকে। জানা যায়, আমিনুল মোল্যা নিজের ধানের খেতে কাজ করানোর জন্য শ্রমিক খুঁজতে যান। সেখান থেকে ফেরার পথে একই গ্রামের ৫/৬ জন ব্যক্তি অতর্কিত ভাবে তার ওপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি কোপাতে থাকলে আমিনুল মোল্যা পায়ে গুরুতর জখম হন।

তিনি কলামনখালি গ্রামের মৃত কওসার মোল্যার ছেলে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন এবং তার চিকিৎসা চলমান রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমিনুল মোল্যা সমাজ কেন্দ্রীক সব জায়গায় শালিস-বিচার করছেন। তার এলাকায় অনেক সুনাম আছে, এই কারনেই কিছু দুষ্কৃত ব্যক্তি তাকে হিংসা করে, যার ফলেই আজ সন্ত্রাসী বাহিনী তাকে আক্রমণ করে এলোপাতাড়ি ভাবে কোপায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সেখানকার আক্রমণের ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/