• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

প্রতিষ্ঠাবার্ষিকীতে হাসপাতালের আঙিনা পরিস্কার করল জেলা স্বেচ্ছাসেবক দল

নাজিম উদ্দিন রানা: / ১৮২ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

লক্ষ্মীপুরে ১০০ শয্যা সদর হাসপাতালের আঙিনাতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এরআগে হাসপাতাল সড়ক থেকে দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচি পালন করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদের নেতৃত্বে এতে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সালমান হায়দার রাশেদসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহসিন কবির স্বপন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে রাজনৈতিক কর্মসূচিগুলো গণমুখী করার জন্য আমরা কাজ করছি। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় নির্দেশে আমরা সদর হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/