• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফেনীর সাবেক ৪ এমপি সহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার অভিযোগ

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ২২৩ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ফেনীতে সাবেক চার সংসদ সদস্যসহ ২৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন স্থানীয় ব্যবসায়ী মো. জামাল উদ্দিন গাজী।

আসামিদের মধ্যে সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শিরীন আখতারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বহু নেতা রয়েছেন।

বাদীর অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অবস্থান কর্মসূচিতে যোগ দিলে আসামিরা অস্ত্রসহ হামলা চালায়। ওই সময় গুলিতে তিনি গুরুতর আহত হন। শরীরের বিভিন্ন স্থানে গুলি ও আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাঁকে মৃত ভেবে রেখে যায় হামলাকারীরা।

এ ঘটনায় বাদী প্রথমে থানায় এজাহার দায়ের করলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে আদালতের শরণাপন্ন হয়ে এই মামলা দায়ের করেন।

আদালত মামলাটি গ্রহণ করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/