• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

অসামাজিক কার্যকলাপ বন্ধ ও জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত

মুসলিম হক , বিরল (দিনাজপুর)॥ / ১১৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বিরলের জীবন-মহলে ও অসামাজিক কার্যকলাপ বন্ধসহ জীবন চৌধুরীর বিচার ও দরবারশরীফ বন্ধের দাবিতে এবং জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টা থেকে উপজেলার চককাঞ্চন জীবন মহল পার্কের সামনে পাল্টাপাল্টি এই কর্মসূচী করে সংশ্লিষ্টরা। সকাল ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ শেষে পরে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা এর নিকট স্মারকলিপি প্রদান করেন উপজেলার আলেম-ওলামাবৃন্দ। আর জীবন মহল পার্কের সাথে সংশ্লিষ্টরা ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রধান গেটের সম্মূখে প্রতিবাদ সভা করে বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয়ভাবে ভূমিকা পালন করায় কোনরকমের অপ্রীতিকর ঘটনাছাড়াই প্রতিবাদ সভার বক্তব্য শেষে অপরপক্ষের একটি বিক্ষোভ মিছিল ইসলাম প্রিয় তৌহিদী জনতার ব্যানারে বের হয়ে চককাঞ্চন মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি খায়রুজ্জামান, দিনাজপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাবিদ, বিরল উপজেলা সভাপতি মাওলানা হাসান আলী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আরমান আলী, ছাত্র আন্দোলনের সভাপতি ফারহান আব্বাস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা আবু রায়হান, উপজেলা যুব আন্দোলনের সেক্রেটারি ফজলে রাব্বিসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিরল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে আকুতি জানিয়ে মুনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ শনিবার রাতে জীবন মহল পার্ক এর হোয়াইট হাউজ রিসোর্টে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ম্যানেজার মোজাম্মেল হক ও সহকারী ম্যানেজারন জুয়েল রানা’সহ ০৭ জনকে কারাদন্ডসহ ৩৮ হাজার ৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ডাদেশ প্রদান করেন দিনাজপুরের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। এরপর ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিরল উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রণয়ন করলে জীবন মহল পার্কে কর্মরত ব্যাক্তি ও তাদের পরিবার এবং শুভাকাঙ্খিগণ ড. জীবন চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রতিবাদ সভা পৃথকভাবে আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/