• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

তেকানীতে নিম্নমানের ইট দিয়ে রিটেইনিং ওয়াল নির্মাণ, অনিয়মে ক্ষোভ

মোঃ ইয়াছিন আলী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৯৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তেকানী ইউনিয়নে এলজিইডি বাস্তবায়নাধীন একটি রাস্তা ও কার্ভাট নির্মাণ প্রকল্পে নিম্নমানের ইট ব্যবহার করে রিটেইনিং ওয়াল (স্থানীয়ভাবে গাইটডাল) নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, মান বজায় না রেখে খুয়া, সিমেন্ট ও ইট ব্যবহার করা হচ্ছে, যা প্রকল্পের টেকসই নিয়ে প্রশ্ন তুলছে।

যমুনা টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “গরিব দেশের টাকায় যদি এভাবে নিম্নমানের কাজ হয়, তবে আমাদের জন্য বিপদই বাড়বে। টেকসই কাজ না হলে রাস্তা আর ওয়াল ভেঙে পড়ে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।”

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ জানান, “অভিযোগের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে মানের সাথে কোনো আপস করা হবে না।”

এলাকাবাসীর দাবি, প্রকল্প পুনর্মূল্যায়ন করে টেকসই ও মানসম্পন্ন কাজ নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/