• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

রোহিঙ্গা ক্যাম্পে চাকরিত টিচার আন্দোলন

নিজস্ব প্রতিবেদকঃ / ২০৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত স্থানীয় শিক্ষকরা চাকরি পুনর্বহালের দাবিতে আজ সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে রেখেছেন। একই সঙ্গে তারা আমরণ অনশন কর্মসূচিও শুরু করেছেন। ফলে সকাল থেকেই ব্যস্ত এই মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা মানবিক সংস্থার অধীনে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। কিন্তু হঠাৎ করেই তাদের বিনা কারণে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে তারা জীবিকা হারিয়ে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

অবরোধ ও অনশনে অংশ নেওয়া শিক্ষকেরা জানান, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। তাই শেষ উপায় হিসেবে তারা সড়ক অবরোধ ও আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন।
তাদের হুঁশিয়ারি—অবিলম্বে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে, নইলে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করবে।

এদিকে সড়ক অবরোধের কারণে কক্সবাজার-টেকনাফ সড়কে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত গাড়ি আটকে পড়ে। বিশেষ করে কোটবাজার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শিক্ষকরা ঘোষণা দিয়েছেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও আমরণ অনশন চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/