• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উদযাপন

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি: / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

‘গণতন্ত্রের মা’ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের কালেক্টরেট রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়াবিদ, সাবেক যুবনেতা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এবং উকিল বারের একাধিকবারের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এস. এম. মশিয়ুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহজাহান আলী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শামসুজ্জামান লাকী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভাপতি এস. এম. সমিনুজ্জামান সমিন।

এছাড়াও জেলা, সদর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নু।

সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/