• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারে নি,গণশত্রু জনশত্রুতে পরিণত হয়েছে :এ্যানি

নাজিম উদ্দিন রানা, লক্ষ্মীপুর: / ৩৫৭ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন,স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ রাজনৈতিক দলে পরিণত হতে পারে নি। শেখ হাসিনা জনগণের বন্ধু হতে পারে নি,গণশত্রু এবং জনশত্রুতে পরিণত হয়েছে। ১৭ বছরে অত্যাচার-নির্যাতনের আন্দোলন সবশেষ জুলাই আন্দোলন ৫ আগস্টে গিয়ে শেষ হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ গত ১৭ বছর বর্বর যুগের অধ্যায় তৈরি করেছে। তারা যখন বলে চুড়ান্ত ক্ষমতা দরকার, গণতন্ত্রের অগ্রাধিকার নয় উন্নয়নের অগ্রাধিকার, কেন?-কারণ তখন দুর্নীতি করা যাবে। ফ্যাসিস্ট, তারা একটি কর্তৃত্ববাদী শাসক, একটি স্বৈরাচারী মনোভাব নিয়ে আওয়ামী লীগ অরাজনৈতিক ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আজকে ১৫ আগস্ট, তার (হাসিনা) বাবাকে (শেখ মুজিব) যারা হত্যা করেছে- সেই আলোচনার সুযোগ আজকে তারা পায়নি,পাচ্ছে না।কারণ মানুষের মনে তারা দাগ কাটতে পারেনি, মানুষের হৃদয়ের আওয়ামী লীগ ছিল না।

তেওয়ারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহ মোঃ এমরান ও সদস্য সচিব মোখলেছুর রহমান হারুন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/