• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নওগাঁ জেলায় পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

তিন দিনব্যাপী মাঠ কার্যক্রমের অংশ হিসেবে অদ্য ১৩ জুন ২০২৫ খ্রি. পুলিশ লাইন্স নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

এ পর্যায়ে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রমে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম পু‌লিশ সুপার নওগাঁ উপস্থিত ছিলেন।

কার্যক্রম শুরুর আগে পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ভর্তি ইচ্ছুক প্রার্থী এবং অভিভাবকদেরকে দালাল চক্র এবং প্রতারক চক্র থেকে সাবধান থাকার বিষয়ে সতর্ক করেন।কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে কোন ধরনের অবৈধ আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি তিনি আহবান জানান। কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নওগাঁ জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সকল সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিউটিতে নিয়োজিত সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/