• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বিরলে বানোয়াট মামলায় বৃদ্ধ জেলহাজতে! পরিবারসহ এলাকাবাসী পূণঃ তদন্তের দাবি জানিয়েছে

মুসলিম হক, বিরল ( দিনাজপুর) প্রতিনিধি // / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

বয়স্ক ভাতার টাকা চাইতে গিয়ে শশুড় হলেন ধর্ষক! নিজের মোবাইল ফোন না থাকায় ভাতিজার মোবাইল নম্বরে ভাতার টাকা আসায় সে টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করেন।
পরবর্তী আব্দুস সামাদ এর শয়নঘরের ধারের কাদামাটি বৃষ্টির পানি ধুয়ে যাওয়ায় কোদাল দিয়ে তোলার সময় মারপিট করেন। অতঃপর গ্রামে শালিসে সমাধান না মানায় মারপিটের ঘটনাকে ভিন্নখাতে প্রবাহের মাধ্যমে বানোয়াট ধর্ষণের ঘটনা উপস্থাপন করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।
উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের বড়বৈদ্যনাথপুর (মহপুকুর) গ্রামের মৃত পেশার মোহাম্মদের ছেলে মোঃ আব্দুস সামাদ (৮০) কে আপন ভাতিজা রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ ছেলিনা পারভীন (৩৪) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারা মোতাবেক বিরল থানার ১৫ অক্টোবর ২০২৪ তারিখের ১০/২০৪ নং মামলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করেছেন।
বিরল থানার তৎকালীন ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম ২৩ মার্চ ২০২৪ তারিখে ৫৪ নং অভিযোগপত্রে আব্দুস সামাদকে প্রাথমিকভাবে অভিযুক্ত প্রমান করেন। এরপর গত ২৮ জুলাই ২০২৫ সোমবার বিকালে আব্দুস সামাদকে পুলিশ গ্রেফতার করে ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করে।
প্রতিবেশি মনিরা বেগম, সাবিনা, সানোয়ারা, শুকুরু মোহাম্মদ,সাকিব বাবু, বাবুল হোসেন ও আলমসহ স্থানীয়রা প্রতিবেদককে জানান, সামান্য মারামারির বিষয়ে শালিস করে মিমাংসা হয়েছে। অথচ ঐ মশালিস মিমাংসা না মেনে বানোয়াট মামলা করা হয়েছে আমরা কেউ ঘটনা তো দূরে থাক মামলার তথ্যটাও জানিনা। আব্দুস সামাদকে পুলিশ নিয়ে যাওয়ার পর জানতে পেরেছি। যে আব্দুস সামাদের থাকার ঘরটি মেরামতের সামর্থ্য নাই, সে এই বানোয়াট মামলা মোকাবিলা করবে কিভাবে? তাই আপন ভাতিজার স্ত্রীর দায়ের করা মিথ্যা মামলায় আশি বছরের বৃদ্ধর হাজতবাসের প্রতিবাদে পরিবারসহ এলাকাবাসী পূণরায় তদন্তের মাধ্যমে সত্য ঘটনা উদঘাটনপূর্বক প্রকৃত দোষীর উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/