• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে নার্সিংহোমে ফেরা হলো না বাবার- প্রাণ গেল মহাসড়কে

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২৫৫ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গতকালই হয়েছেন পুত্র সন্তানের বাবা আজ আর সন্তানের মুখ দেখা হলো না। ঠাকুরগাঁও- বালিয়াডাঙ্গী মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাবার।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১২-ই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষ্মীপুর( মালতিচুয়া) এলাকার মহাসড়কে। আর তার সাথে থাকা আহত হয়েছেন আরো দুজন, আট বছরের মেয়ে এবং শ্যালক।

নিহত মোস্তফা (৩২) ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী চৌরঙ্গী এলাকার আবুল হোসেনের ছেলে । তিনি পেশায় চৌরঙ্গী বাজারের একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১-ই আগস্ট ঠাকুরগাঁওয়ের সেভেন ডি নার্সিংহোমে বউয়ের অস্ত্র পাচারের মাধ্যমে পুত্র সন্তানের জনক হয়েছেন নিহত মোস্তফা। আর সেই অস্ত্র পাচারের কারণেই রোগী এবং পুত্র সন্তানের খোঁজ খবর রাখতে নার্সিংহোমে গতরাত কাটাতে হয়েছিল তাকে। আজ বাসায় এসেছিলেন ব্যক্তিগত প্রয়োজনে। আবারো সন্ধ্যাবেলা মোটরসাইকেলে ফিরছিলেন নিজের স্ত্রী এবং সদ্য ভুমিষ্ট হওয়া পুত্র সন্তানের কাছে। কিন্তু তার আর নার্সিংহোমে ফেরা হলো না। এসময় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কের লক্ষ্মীপুর (মালতিচুয়া) এলাকায় মোটরসাইকেল এবং ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মোস্তফা এবং তার সাথে থাকা মেয়ে এবং শ্যালক গুরুতর আহত হন। স্থানীয়রা পরবর্তীতে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কে মৃত ঘোষণা করেন। এবং অপর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

সড়ক দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ারে আলম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/