• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নড়াগাতী বাজারে বিএনপির নতুন অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল: ঐক্যবদ্ধ কর্মসূচি ও নেতাদের সুস্থতার জন্য দোয়া

বিশেশ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা / ৩২৯ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানার নড়াগাতী বাজারে আজ সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন অফিস উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিএনপি নেতা ওদুদ মোল্লা। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, দলীয় নেতা-কর্মী ও তৃণমূলের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ওদুদ মোল্লা বলেন,“নড়াগাতী বাজারে এই নতুন অফিস উদ্বোধন আমাদের সংগঠনের ঐক্য ও শক্তিকে দৃঢ় করবে। এটি রাজনৈতিক কর্মকাণ্ড ও জনসেবার কেন্দ্র হিসেবে কাজ করবে। প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব দলকে সুসংগঠিত করে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রাখা।”

তিনি প্রয়াত শ্রমিক নেতা বিএম বাকির হোসেন এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,“বিএম বাকির হোসেন ছিলেন দলের এক সাহসী ও অবিচল নেতা। তার আত্মত্যাগ ও সংগ্রামের ধারাবাহিকতায় তার ভাই অধ্যাপক বিএম নাগিব হোসেন দলের স্বপ্নপূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব।”

প্রধান বক্তা,নড়াগাতী থানা বিএনপির সহ সভাপতি লস্কর ফিরোজ আহমেদ বলেন,“নড়াগাতী থানার এই নতুন অফিস আমাদের সংগঠনের শক্তিকে আরও বৃদ্ধি করবে। প্রয়াত বিএম বাকির হোসেনসহ সকল শহীদ নেতার স্বপ্নের সংগঠন গড়ে তোলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা অর্জন করাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরো বলেন,“দলীয় শৃঙ্খলা ও ঐক্যের মাধ্যমে আমরা অন্যায় ও দমন নীতির বিরুদ্ধে অবিচল থেকে লড়াই চালিয়ে যাবো। গণতন্ত্র ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব। আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।”

চৌধুরী জুয়েল রানা বলেন,“নড়াগাতী বাজারে এই অফিস উদ্বোধন গণতান্ত্রিক আন্দোলনের নতুন প্রেরণার উৎস। দলের ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করাই আমাদের প্রধান অগ্রাধিকার। ঐক্যবদ্ধ বিএনপি যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। এই অফিস থেকে সেই শক্তির বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।”

অনুষ্ঠানে দলের চেয়ারপারসন, দেশ ও দলের উন্নয়নের জন্য সকলের আন্তরিক দোয়া কামনা করা হয়। বিশেষভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া এর সুস্থতা এবং দীর্ঘদিন অসুস্থ অধ্যাপক বিএম নাগিব হোসেনের ভাই, বিএম জাকির হোসেনের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াগাতী থানা বিএনপি শ্রমিক দলের সভাপতি ইলিয়াস শেখ, বাঐসোনা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি নাজির বিশ্বাস, জয়নগর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি জাহাঙ্গীর খান, কৃষক দলের ইউনিয়ন সভাপতি নুর মিয়া মোল্লা, সদস্য মিকু শেখ, গণমাধ্যম ব্যক্তিত্ব চৌধুরী জুয়েল রানা সহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। মিলাদ মাহফিল শেষে উপস্থিত সবাই তাবারুক গ্রহণ করেন, যা ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে গণ্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/