• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে ফেনীতে বিএমইউজে’র প্রতিবাদ সভা

মহিউদ্দিন মহি খন্দকার স্টাফ রিপোর্টার: / ২৭৫ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির উদ্যোগে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে ফেনী প্রেস ক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১১ আগস্ট) বিকেল ৪ টায় ফেনী প্রেস ক্লাবে আয়োজিত প্রতিবাদ সভা বিএমইউজে ফেনীর সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব মোমিন ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএমইউজে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফীন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, আরটিভি জেলা প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বিএমইউজে ফেনীর সহ সভাপতি জহিরুল জাহাঙ্গীর, সাবেক সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ইয়াসির আরাফাত রুবেল, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, সদস্য মহিউদ্দিন মহি, দিদার মজুমদার প্রমুখ।

বক্তারা বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদেরকে দ্রুত ট্রাইবুনালে ফাঁসি কার্যকর, সাগর- রুনি থেকে তুহিন পেশাগত দায়িত্ব পালনে নিহত সকল সাংবাদিকদের ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান রোজেন, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ গাজিউল হক, প্রচার সম্পাদক কামরুল হাসান নিরব, নির্বাহী সদস্য এম এ দেওয়ানী, মিজানুর রহমান, আবু জাফর আহমেদ হৃদয়, রফিক আলী, সাহার উল্যাহ বাহার, তাজুল ইসলাম, কাজী ওয়ারেদ, মিতুল চৌধুরী, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/