• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

টাকার অভাবে থেমে গেছে চিকিৎসা, মৃত্যুর প্রহর গুনছেন ক্যানসার আক্রান্ত জেলে আমির বয়াতি

মোঃ শামীম হোসাইন / ৩৭২ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ক্যানসারে আক্রান্ত আমির বয়াতি (৪৫) এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসার অভাবে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের এই জেলে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

দীর্ঘদিন মাছ ধরে সংসার চালালেও হঠাৎ ক্যানসারে আক্রান্ত হন আমির বয়াতি। তার স্ত্রী ফাহিমা বেগম জানান, “প্রায় ২৫ বছর আগে স্বামীর পায়ে আঘাত পেয়েছিল। তিন বছর আগে সেখানে টিউমার ধরা পড়ে। খুলনায় অপারেশন করাই, কিছুদিন ভালোও ছিল। পরে আবারো অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়দের সাহায্যে ঢাকা যাই, কিন্তু সব টাকা টেস্টেই শেষ হয়ে যায়। এরপর বাড়ি ফিরতে বাধ্য হই।”

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট থেকে জানানো হয়, চিকিৎসার জন্য প্রয়োজন লাখ লাখ টাকা। এই ব্যয়ভার বহন করার মতো সামর্থ্য নেই আমিরের পরিবারের। ইতিমধ্যেই পৈত্রিক ভিটেমাটি বিক্রি করে এবং ধার-দেনা করে যতটুকু সম্ভব চিকিৎসা করানো হয়েছে। এখন সে পথও বন্ধ।

আমিরের ৭ বছরের ছেলে রমজান বাবার চিকিৎসার জন্য কাঁদতে কাঁদতে বলে, “আমার আব্বুর চিকিৎসা দরকার। কেউ কি সাহায্য করবে না?”

প্রতিবেশী শহিদুল জোমাদ্দার ও ফারুক বয়াতি জানান, “আমরা গ্রামের মানুষ মিলে কিছু টাকা তুলে ঢাকা নিয়ে যাই। কিন্তু সেই টাকায় শুধুই কিছু টেস্ট করাতে পেরেছি। এরপর চিকিৎসা বন্ধ হয়ে যায়। আমিরের যে পরিমাণ টাকার দরকার, সেটা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়।”

স্থানীয় ইউপি সদস্য মো. বশিরুল ইসলাম বলেন, “আমির বয়াতি আমার ওয়ার্ডের একজন দরিদ্র জেলে। বহুদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত। তার পরিবার ইতোমধ্যেই ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়েছে। এখন সমাজের বিত্তবানদের সাহায্য ছাড়া এই মানুষটিকে বাঁচানো সম্ভব নয়।”

সমাজের প্রতি পরিবারের আকুতি

আমির বয়াতীর পরিবার ও প্রতিবেশীরা দেশের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে একটাই অনুরোধ জানিয়েছেন— “আপনাদের সাহায্যেই বাঁচতে পারে একজন মানুষ, বাঁচতে পারে একটি পরিবার।”

যদি কেউ সাহায্যের হাত বাড়াতে চান, পরিবারটির সঙ্গে সরাসরি যোগাযোগ করে সহায়তা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/