• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

নওগাঁয় ভিপি সম্পত্তি ব্যক্তি মালিকানায় লীজ,পোরশার বড়রনাইলে জনগণের মাঝে চাপা-ক্ষোভ সৃষ্টি

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ / ১৫১ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নওগাঁর পোরশায় গোপনে সরকারী ভিপি সম্পতি লীজ দিয়েছে বড়রনাইল গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান।

এনিয়ে গ্রামটির জনসাধারনের মাঝে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানাগেছে, উপজেলার বড়রনাইল গ্রামের রনাইল মৌজার আরএস-৩৪ নং খতিয়ানভুক্ত ১৫২ ও ১৫৩ দাগে ৭৭ শতাংশ জমির মধ্যে ৬৬ শতাংশ ভিপি সম্পত্তি। একই গ্রামের মৃত হযরত আলীর ছেলে সাইদুর রহমান গোপনে বিগত ২০২১-২০২২ অর্থ বছরের শুরুতে ১২ বছরের জন্য জমিটি লীজ প্রদান করেন উপজেলার পাথরডাংগা গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুয়েল বাবুকে। স্থানীয়রা জানতে পেয়ে সে সময় প্রতিবাদ করলে সাইদুর আওয়ামী লীগ সমর্থক হওয়ায় কেউ কিছু বলতে পারেনি।

দলীয় ভয় দেখিয়ে সাইদুর রনাইল মৌজার ওই জমি ছাড়াও তিনি আরো জমি দখল করছেন এবং প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে কোন কাগজপত্র ছাড়াই ভোগ দখল করছেন। এরই সুবাদে সাইদুর ৪৩ হাজার টাকা বছর হিসাবে উল্লেখিত ৬৬ শতাংশ জমি লীজ প্রদান করেন। তেঁতুলিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য ও বড়রনাইল গ্রামের মনছুর রহমান, প্রবীন ব্যক্তি তমিজ উদ্দিন (আমবাবু), মৃত আব্দুছ ছাত্তারের ছেলে রেজাউল করিম ও মৃত আব্দুল হাই এর ছেলে আনিছুর রহমান জানান, ৩২/৯৮ নং ভিপি সম্পত্তিগুলি ১৫/১৬ বছর পূর্বে খেলার মাঠ হিসাবে ব্যবহৃত হতো।

কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সাইদুর রহমান বেআইনিভাবে মাঠটি দখল করে মাটি কেটে জমিতে পরিনত করেন এবং কোন প্রকার লীজ ছাড়াই সরকারকে ফাঁকি দিয়ে ভোগদখল ও সেখানে উৎপাদিত ফসল সহ গাছ কেটে আতœসাত করতে থাকেন।

২০২৫সাল পর্যন্ত লীজের টাকা সহ প্রায় ১০ লক্ষ ৬০ হাজার টাকার গাছ ও ফসল আতœসাত করেছেন বলে তারা ক্ষোভ প্রকাশ করেন। এনিয়ে গ্রামটিতে যে কোন সময় আতœক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে তারা জানান।

এব্যাপারে তারা পোরশা থানায় একটি এজাহার ও সহকারি কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন বলেও জানান। এ বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান জানান, উল্লেখিত জমি গুলি ভিপি সম্পত্তি। তিনি এগুলো অনেকদিন থেকে ভোগ দখল করে আসছেন। এব্যাপারে তিনি কোর্টে মামলা করেছেন বলে জানান। তার কোন কাগজপত্র নেই এবং তিনি জমি লীজ দিয়েছেন এটা সত্য বলে শিকার করেন।

অপরদিকে, নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রাশেদুল হক জানান, ভিপি সম্পত্তি একমাত্র জেলা প্রশাসক মহোদয়ের অধীনে। জেলা প্রশাসক লীজ দিতে পারেন। উল্লেখিত ভিপি সম্পত্তি নথিপত্র মোতাবেক কাউকে লীজ দেওয়া হয়নি। যদি লীজ দেওয়া হতো তাহলে তারা অবগত থাকতেন বলে জানান।

তবে সাইদুর রহমান ভিপি সম্পত্তি লীজ না নিয়ে গোপনে অবৈধভাবে জুয়েল নামে এক ব্যক্তিকে সাব লীজ দিয়েছেন বলে তারা জেনেছেন। বিষয়টি ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, সাইদুর রহমানকে জমি কোনভাবে লীজ দেওয়া হয়নি।

তাকে একাধীকবার কাগজপত্র নিয়ে ডাকলেও তিনি আসেন না। বরং তিনি সরকারকে বিবাদী করে গত ২২/৫/২৫ইং তারিখে যুগ্ম জেলা জজ ২য় আদালতে ১৮/২৫ নং একটি মামলা করেছেন এবং উল্লেখিত সম্পত্তি তাকে লীজ দিলে মামলা তুলে নিবেন বলে ফোনে সহকারী কমিশনারকে জানিয়েছেন। তবে এবাপারে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।
নওগাঁ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/