• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সাংবাদিক তুহিন হত্যা প্রতিবাদে গৌরীপুরে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ / ১৯৫ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর ব্যুরো প্রধান আসাদুজ্জামানকে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র গাজীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৮ আগস্ট/২৫) রাতে উপজেলার কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

হত্যাকাণ্ডে এবং হামলার ঘটনার নিন্দা জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, গৌরীপুর বিএমএসএফের সহসভাপতি মো. আব্দুল কাদির (বিডি ২৪ লাইভ), প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ (দ্যা মনিং গ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), প্রতিদিনের কাগজের গৌরীপুর প্রতিনিধি মতিউর রহমান মতি, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (বাহাদুর), শামীম আনোয়ার (ফুলতারা), ইমরান হোসেন (আমাদের গৌরীপুর) প্রমুখ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে জবাই করে হত্যা করা হয়। একই এলাকায় বুধবার সাংবাদিক আনোয়ার হোসেনকে ধরে নিয়ে হাত-পা থেঁতলে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/