• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :- / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা কাঞ্চন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. লিমন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট ) বিকেল ৫টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর জোড়া কবর এলাকার রেললাইন সংলগ্ন সিগন্যাল নং ৪৪৯–এর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লিমন পীরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি পীরগঞ্জ মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম শহীদ, পেশায় একজন রংমিস্ত্রি।
স্থানীয়রা জানান, লিমন একজন মাদকাসক্ত যুবক ছিলেন। ধারণা করা হচ্ছে, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত রেললাইনে উঠে গেলে চলন্ত ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে দিনাজপুর রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/