• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ইন্দুরকানীতে ডিবি পুলিশের অভিযানে ৯শ’ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

মোঃ শামীম হোসাইন / ৩৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৯০০ গ্রাম গাঁজাসহ মাছুম শেখ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মধ্য কলারণ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মাছুম শেখকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।

গ্রেফতারকৃত মাছুম শেখ মধ্য কলারণ গ্রামের মো. হাবিবুর রহমান শেখের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ চন্ডিপুর ইউনিয়নের জোমাদ্দার রোড এলাকায় ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাছুম শেখকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

ওসি মো. মারুফ হোসেন জানান, মাছুম শেখের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/