• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধ ঘোষণা। মালিকসহ আটক-৩

মোঃ কামরুল হাসান লিটন: স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ)- / ২৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আব্দুল্লাহ আল মামুন হেলথ কেয়ার প্রা: হাসপাতালের মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালী মডেল থানায় সোর্পদ করেছেন । জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমানিত হলে আইনীব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান । ঘটনায় জানা যায় ডিবিতে কর্মরত এসআই লুৎফর এর স্ত্রীর ডেলিভারী হবার কথা – হাসপাতালের মালিক সুচিকিৎসা না দিয়েই কাউন্টারে টাকা জমা দিতে বলেন । রোগীর অবস্থা খারাপ দেখে এসআই লুৎফর তার স্ত্রীকে হাসপাতালে নিতে চাইলে হাসপাতাল মালিক লিফট বন্ধ করে দেন । কোন উপায় না দেখে সিঁড়ি দিয়ে নামাতে গেলে রোগীর সিঁড়ি থেকে পড়ে গিয়ে তারপেটের বাচ্চা মারা যায় এবং তার শারীরিক ক্ষতি হয়। এতে তার শরীরে ৯ ব্যাগ রক্ত দিতে হয়েছে। এই সংবাদে সাংবাদিকগন সংবাদ জানতে গেলে মালিকপক্ষ তাদের চাঁদাবাজ বলে আখ্যায়িত করে । এই সংবাদ প্রচার হলে সিভিল সার্জন ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম খান ৭ আগস্ট বৃহস্পতিবার তিন সদস্য তদন্ত কমিটি ও হাসপাতাল বন্ধ ঘোষনা করেন । হাসপাতালটি ২০২২/২৩ অর্থ বছরের পর তার কোন লাইসেন্স নেই বলে স্বারক নং -৩৪০৩ এ জানা যায় । এই বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানান তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/