• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়েরবালিয়াডাঙ্গীতে ৭১৫ বস্তা সার জব্দ – গোডাউন সিলগালা

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সারের গোডাউন থেকে ৭১৫ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় গোডাউনটি সিলগালা এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ৬ আগস্ট রাত আনুমানিক ১:৩০ মিনিটের দিকে উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর একটি গোডাউনে এ অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ইউএনও মফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল এবং বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানে মেসার্স মহির উদ্দীন ট্রেডার্স-এর প্রোপ্রাইটর মো. শাহজাহান আলীর গোডাউন থেকে ৪১৫ বস্তা ইউরিয়া সার ও ৩০০ বস্তা পটাশ সার জব্দ করে।

পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী গোডাউনটি সিলগালা করে এবং মালিকপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করে।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান বলেন,“রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করা হয়েছে। কৃষি অফিসারের মাধ্যমে এসব সার ন্যায্য দামে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/