• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চুয়াডাঙ্গায় ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি ও গণসমাবেশে জনসমুদ্র।

শেখ রাকিব চুয়াডাঙ্গা, / ১৪৯ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

ঐতিহাসিক জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবসের বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজন করে এক বিশাল বিজয় র‍্যালি ও গণসমাবেশ। বুধবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পুরো শহরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক গণউপস্থিতি।

সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জোয়ার্দার সোনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, “চুয়াডাঙ্গার জাতীয়তাবাদী শক্তি আজ আরও সংগঠিত ও সচেতন। সকলে একতাবদ্ধ হয়ে আগামী দিনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকবৃন্দ মির্জা ফরিদুল ইসলাম শিপলু, মো. শফিকুল ইসলাম পিটু, ও খালিদ মাহমুদ মিল্টন। এছাড়াও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনার হোসেন খান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম লিপ্টন, ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রোকন।

সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে দলে দলে নেতাকর্মীদের আগমনে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে।

গণসমাবেশ শেষে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বর্ণিল ব্যানার, জাতীয় পতাকা, এবং দলীয় স্লোগানে মুখরিত ছিল পুরো শহর। আন্দোলন, ঐক্য ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয়ে এবারের আয়োজন ছিল চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে এক শক্তিশালী বার্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/