• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গণঅভ্যুত্থান শহীদ প্রদীপ ভৌমিক দিবস ঝিনাইদহে অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : / ১৯১ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ প্রতিনিধি : সাম্প্রদায়িক অপশক্তির হামলায় নিহত ২৪’র গণঅভ্যুত্থানের সংগঠক, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা ও সাংবাদিক প্রদীপ ভৌমিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কর্মসূচি অংশ পালনে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে শহীদ প্রদীপ ভৌমিক দিবস স্মরণে আলোচনা, শ্রদ্ধা নিবেদন, আলোক শিখা প্রজ্জ্বলন কর্মসূচি আয়োজন করা হয়েছে।
৪ আগস্ট ২০২৫, বিকাল ৫ টায় ঝিনাইদহ জেলা কার্যালয়ে সংগঠনের জেলা কমিটির সভাপতি কাজী ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক সুজন বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সম্পাদকমণ্ডলী সদস্য, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক সাহিদুল এনাম পল্লব, বাসদ জেলা আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম, যুব ইউনিয়ন জেলা সভাপতি আবু তোয়াব হোসেন, শারমিন সুলতানা, রোকনুজ্জামান প্রমুখ।

শহীদ প্রদীপ ভৌমিক স্মরণে বক্তৃতায় নেতৃবৃন্দ, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমে কাজ মজুরি জমি অধিকার ইনসাফ আদায়ে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গ্রামীণ শ্রমজীবী, প্রান্তিক মজুর ও গরিবের হক রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিকল্প বাম গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া আর কিছুতেই বৈষম্যমূলক ব্যবস্থা বদলানো যাবেনা। আসল কাজ-ভূমি সংস্কার না করে অহেতুক সংস্কারের নামে বদমায়েশি চলছে। স্বৈরাচারবিরোধী ৯০’র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, বৈষম্যবিরোধী ২৪’র গণঅভ্যুত্থানের সংগঠক, ক্ষেতমজুর-ভূমিহীনদের ভূমি অধিকার আন্দোলন, ইজারা বাতিল ও জেলে-মজুরদের মাছ ধরার অধিকার আন্দোলনের নেতা, সিপিবি সিরাজগঞ্জ জেলা নেতা, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড প্রদীপ ভৌমিককে প্রকাশ্য দিবালোকে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসীরা নৃশংসভাবে ও বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা করে, হত্যার বিচার দাবিতে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/