• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সুন্দরবনে কীটনাশক সহ ৮ জেলে আটক

রাজিব হোসেন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ / ১১৮ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকার খালে অভিযান চালিয়ে একটি ট্টলার তিনটি নৌকা, ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। ৩ জুলাই  রাত সাড়ে সাতটার দিকে বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে। 

বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন এলাকায়  দুবলা টহল ফাঁড়ি, শেলার চর ও শরণখোলা স্টেশনের বনরক্ষীরা যৌথ অভিযান চালায় ওই এলাকায়। এ সময় তারা একটি ট্রলার, তিনটি ডিঙ্গি নৌকা ও ১১ বোতল কীটনাশক সহ ৮ জেলেকে আটক করে। এ সময় ওই ট্রলার থেকে কাঁকড়া ধরার কিছু চারু জব্দ করে বনরক্ষীরা।আটককৃত জেলেরা হলো বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা ও খুলনার কয়রা এলাকার বাসিন্দা সেকান্দার আলী, ওবায়দুল শেখ, সিরাজুল ইসলাম, আলী হাসান, জাহিদুল হাওলাদার, ওহাব মিয়া, মুহিত বাবলা ও শহিদুল হাওলাদার। ৪ জুলাই সকালে এদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরন করা হয়েছে। 

এ ব্যাপারে পূর্ব  সুন্দরবনের শরণখোলা রেঞ্জের  এসিএফ রানা দেব বলেন,  তাদের বিরুদ্ধে বনবিভাগীয় মামলা দায়ের করে বাগেরহাট জেলা হাজ়তে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/