• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

পঞ্চগড়ের দেবীগঞ্জে অনিয়মে ক্লিনিক-ডায়াগনস্টিক: মালিকদের ৭ দিনের আল্টিমেটাম

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধি: / ৩৭৫ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চলমান অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর-এর কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠকে সংশ্লিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়। এ সময় তাদেরকে যাবতীয় বৈধ কাগজপত্র হালনাগাদ ও অনিয়ম বন্ধে লিখিত অঙ্গীকারনামা দিতে বলা হয়।

বৈঠকে জানানো হয়, বেশ কিছু প্রতিষ্ঠানে ‘বিশেষজ্ঞ চিকিৎসক’ পরিচয়ে বিভ্রান্তিকরভাবে শুধুমাত্র এফসিপিএস পার্ট-১/২/৩/৪ উল্লেখ করে ব্যানার টানানো হয়েছে। এছাড়াও, দেবীগঞ্জ সরকারি হাসপাতাল থেকে দালালের মাধ্যমে রোগী বেসরকারি ক্লিনিকে পাঠানোর অভিযোগও উঠে আসে।

ডা. সুমন ধর বলেন, “প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাই আমরা সাত দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে কাগজপত্র হালনাগাদ ও অনিয়ম বন্ধ করতে হবে। তা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং তখন কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, বিষয়টি দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পঞ্চগড় জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে।

বৈঠকে হিউম্যান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি রতন কুমার রায় অন্যান্য মালিকদের পক্ষে লিখিত অঙ্গীকারনামা জমা দেন। তবে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/