• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঝিনাইদহে অবৈধ পলিথিন কারখানায় অভিযান: অর্থদণ্ড, অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট-পরিবেশ কর্মকর্তা, শেষে যৌথ বাহিনীর হস্তক্ষেপে সিলগালা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১৭৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ সদর উপজেলার ১১ নং পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুরের কলনিপাড়ায় অবৈধভাবে পরিচালিত একটি পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ৩ আগস্ট রবিবার সকালে এহসান পিপি নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুনতাছির রহমান।

তবে অভিযান শেষে ওইদিন সন্ধ্যায় কারখানার মালামাল জব্দ করতে গেলে স্থানীয় জনতা ম্যাজিস্ট্রেট ও পরিবেশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে সাংবাদিকদের সামনে এহসান পিপি কারখানার পরিচালক শামিম হোসেন অভিযোগ করেন, পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা প্রতি মাসে মাসোহারা নেন, আবার তারাই এসে জরিমানা করেন।

বিষয়টি জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্রী জিৎ কুন্ডু। তিনি যৌথ বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বলেন, এই পিপি কারখানাগুলো সম্পূর্ণ অবৈধ। সরকারি বিধি অনুযায়ী এসব মালামাল জব্দ করার এখতিয়ার পরিবেশ অধিদপ্তরের রয়েছে।

তবে স্থানীয় জনগণের অনুরোধ ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় কারখানার মালামাল জব্দ না করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। কারখানার চাবি হাটগোপালপুর দোকান মালিক সমিতির ক্যাশিয়ার জাহিদ হাসানের জিম্মায় দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/