• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

সখিপুরে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল গৃহবধূর

মোর্শেদ খান স্টাফ রিপোর্টার: / ২৫১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের সখিপুরে স্বামীর ছুরির আঘাতে প্রাণ গেল এক গৃহবধুর। রবিবার (৩ আগষ্ট) সকালে উপজেলার জেল খানা মোড়ের ভাড়া বাসায় খুন হয় কাকুলি আক্তার (৩০) নামের গৃহবধূর।উপজেলার পাথারপুর বটতলা গ্রামের আ. সবুর মিয়ার মেয়ে।কাকুলি আক্তারের বিয়ে হয় একই উপজেলার ইছাদিঘী গ্রামের হায়দার মিয়ার ছেলে মেহেদী হাসান ( ৩৫) এর সাথে। তাদের ঘরে  জন্ম নেয় এক ছেলে এক মেয়ে। তারা সখিপুর জেলখানা মোড়ের একটি  ভাড়া বাসায় থাকতেন। 

তার ছেলে-মেয়ে বলেন, বাবা মা মাঝে মাঝেই ঝগড়াঝাটি  করতেন।আজও  সকালে ঝগড়া করে বাবা  ঘর থেকে ছুরি এনে মায়ের  পিঠে আঘাত করেন। মা সেখানেই পরে যায়। বাবা মাকে মেরে দৌড়িয়ে পালিয়ে যায়।আশপাশের লোকজন গৃহবধূকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরিবারের লোকজন বিষয়টি সখিপুর থানা পুলিশ কে জানালে গৃহবধূর লাশ থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমরা কাকুলি নামের একটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে ধরতে একাধিক টিম মাঠে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/