• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে উপজেলা বিএনপির অবস্থান কর্মসূচি পালন

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ১৯৭ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমান হিংসাত্মক ও অশোভন আচরণের সাথে জড়িত থাকায় তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ২৯-শে জুলাই দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে বহিস্কার করা হয়েছে। আর বিএনপির এই দুই নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার না করাই তিন দিনের কর্মসূচির শেষ দিনে বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপি’র নেতা কর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।

শনিবার ২-রা আগস্ট সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ব্যাপী বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ মিনার চত্বরে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ-সভাপতি আইয়ুব আলী ও মীর রাজিউর রহমান আসাদ।

উক্ত অবস্থান কর্মসূচীর বক্তব্যে তারা জানান যে, ১২-ই জুলাই অ্যাডভোকেট সৈয়দ আলম এবং টিএম মাহবুবুর রহমান ভোটের মাধ্যমে কাউন্সিলে নির্বাচিত হয়। এটি মানতে না পেরে তাঁদেরকে অন্যায় ভাবে বহিষ্কার করা হয়েছে। তাদের বহিষ্কার করতে হলে উপজেলার সকল বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করতে হবে।

অবিলম্বে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করুন। নইলে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/