• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি

কালো ছায়া সরিয়ে জাতির জন্য নতুন ভোর এনেছিল জুলাইয়ের মায়েরা

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ / ১০৩ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

আবু বক্কর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ :জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না—লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মেয়েরা সেই ছায়া সরিয়ে আলো এবং জাতির জন্য নতুন ভোর এনেছিল।

শনিবার সকালে (২ আগষ্ট ২০২৫ ইং) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জুলাইয়ের মায়েরা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সাইফুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, শহীদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান ও শারমিন সুলতানা প্রমুখ।

অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটা বিপ্লব শুধু পুরুষ নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়।

আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাই এর মেয়েরা ইতিহাসের পেছনে নয়, সামনে থাকার যোগ্য।

সমাবেশের শুরুতেই ফুল দিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে “রেড জুলাই” শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

অভিভাবক সমাবেশে জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আগমনী অতিথিদের কন্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে।

এরপরে দুপুরে “২৩ জুলাই রেমিটেন্স যোদ্ধা” দিবস পালন ও তাদের অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/