• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ পৌর ২ নম্বর ওয়ার্ডে বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক স্বপন , ঝিনাইদহ প্রতিনিধি: / ১৭০ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ঝিনাইদহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কালিকাপুর বটতলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামসুজ্জামান লাকি, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহাজান আলী ও অন্যান্য নেতৃবৃন্দ।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির প্রচার সম্পাদক মোহাই মিনুল রিপন। এসময় উপস্থিত ছিলেন মোদাচ্ছের মণ্ডল, আরিফ মণ্ডল, রবিউল মণ্ডল, রাখী মণ্ডল, কামরুল মণ্ডলসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ধানের শীষ প্রতীকে এম. এ. মজিদই একক প্রার্থী। নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশে বলেন, বিভ্রান্ত না হয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। এবার আর রাতের অন্ধকারে ভোট ডাকাতি করার সুযোগ পাবে না বর্তমান সরকার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেখানে জনগণের ভোটে সরকার গঠিত হবে। তিনি আরও বলেন, ২ নম্বর ওয়ার্ড বিএনপির ঘাঁটি। এখানে যারা সাম্প্রতিক সময়ে দলবদল করেছে, তারা এখনও প্রকৃত অর্থে আওয়ামী লীগের রাজনীতি বুঝে উঠতে পারেনি।

তিনি মরহুম মশিউর রহমান এমপির উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করে বলেন, তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে ঝিনাইদহে আবারও অগ্রগতি ফিরিয়ে আনা হবে। সেইসাথে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র থেকে সচেতন থাকার আহ্বান জানান।

সভা শেষে আগামী ৬ আগস্ট জেলা বিএনপির বিজয় মিছিলে সক্রিয় অংশগ্রহণ এবং ঘরে ঘরে গিয়ে নির্বাচনের জন্য প্রচার চালানোর আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/