• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মন্দিরের জায়গায় রাস্তা নির্মাণের নির্দেশ ইউএনও’র – প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের বিক্ষোভ

এম এ মোমিন, ক্রাইম রিপোর্টার: / ২০৬ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

ক্ষমতার দাপট দেখিয়ে এক প্রবাসীর সুবিধার্থে ঠাকুরগাঁওয়ে মন্দিরের জায়গার উপর দিয়ে রাস্তা নির্মাণের নির্দেশ দেয়ার অভিযোগ উঠেছে ইউএনও’র বিরুদ্ধে।

গত বুধবার ৩০ জুলাই দুপুরে জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা ইউনিয়নে অবস্থিত বলিদ্বারা দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

আর এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রানীশংকৈল উপজেলা কার্যালয়ের সামনে নির্বাহী কর্মকর্তা ইউএনও’র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা।

এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা মুহুমুহু স্লোগান তুলে বলেন মন্দিরের জায়গা দখল কেনো, প্রশাসন জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেনো, জবাব চাই জবাব চাই।

কর্মসুচির চলাকালে ক্ষুদ্ধ হয়ে বিক্ষোভকারি বলেন, ইউএনও সাহেব এই সাহস পেল কথায় ,মন্দিরের জমি দখল করে একক ব্যাক্তির জন্য রাস্তা নির্মানের নির্দেশ দেন। তিনি রক্ষক হয়ে ভক্ষকের মত কাজ করেছেন। মন্দিরের জায়গায় কোনভাবেই রাস্তা হতে দিবো না।

তারা অভিযোগ করে বলেন, ইউএনও’র নিজে দাড়িয়ে থেকে মন্দিরের ঘেরা বেড়া ও মন্দিরের সামনে রোপনকৃত কলাগাছ কর্তনের নির্দেশ দেন প্রবাসীর জমি দেখভাল করেন শফিকুলকে। যা তিনি করতে পারেন না। কতটুকু জমি মন্দিরের তা না দেখেই অন্যায়ভাবে অজ্ঞাত কারনে অন্যজন্তে সুবিধা দিতেই তিনি এই কাজটি করেছেন বলে অভিযোগ করে বিক্ষুদ্ধরা।

এ বিষয়ে বলিদ্বারা দূর্গা মন্দির কমিটির সভাপতি সেবু লাল জানান, দেশ স্বাধীনের পর থেকেই এই মন্দিরে পুজা আরচনা হয়ে আসছে। ইউএনও সাহেব মন্দির কমিটিকে না জানিয়ে ক্ষমতার দাপটে এই কাজটি করেছেন। মন্দিরের জায়গার উপর দিয়ে জোর করে রাস্তা করে দিতে চেয়েছিলেন তিনি। প্রতিবাদের কারনে পারেন নি। মন্দির কমিটি কখনই জায়গা ছেড়ে দিবে না।

আর এ বিষয়ে রাণীশংকৈল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান জানান, পাশেই বাজারের জমি আরেক পাশে মন্দিরের। এই দুই স্থাপনার মাঝখানে জায়গা নিয়ে জটিলতা হয়েছি। পরে বিষয়টি সমাধান হয়েছে। এর বাইরে কোন কথা বলতে রাজি হয়নি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/